ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী পদেই বহাল থাকছেন ইমরান খান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০২২,  6:00 PM

news image

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন ইমরান খান। রবিবার দিবাগত রাত ২ টার দিকে এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। টুইটবার্তায় আরিফ আলভি বলেন, ‘সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ নম্বর উপধারা অনুযায়ী, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত জনাব ইমরান আহমাদ খান নিয়াজিই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন।’ এদিকে ক্যাবিনেটের অতিরিক্ত সচিবের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছেন। এরপরই সংবিধানের একাধিক ধারা উল্লেখ করে বলা হয়েছে, এই মুহূর্ত থেকে ইমরান আহমেদ খান নিয়াজি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। আবার বিরোধীরা ইতিমধ্যেই ১৯৫ জন সদস্যের সমর্থনে শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন। বিরোধীরা সংসদ ভেঙে দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও গিয়েছেন। সেই শুনানিও সোমবার পর্যন্ত স্থগিত রাখা হয়। এদিকে পাকিস্তান আর্মিও এনিয়ে বিশেষ উচ্চবাচ্য করতে চাইছে না। তার মাঝে এল এই নোটিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম