ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময়

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৬,  8:26 PM

news image

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা। এ সময় দিনটিতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন তারা। আজ রোববার বেলা পৌনে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শুভেচ্ছা বিনিময় শেষে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্জেস ইন বাংলাদেশের চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ‘ইস্টার সানডে’ তে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। এ ছাড়া বিএনপির সংরক্ষিত নারী আসনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি যুক্ত করা ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বলেও জানান ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্জেস ইন বাংলাদেশের চেয়ারম্যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম