ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য: সাবেক এমপি সুলতানা গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২২,  8:39 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য এবং মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতার করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আজ রবিবার সকালে রাজধানীর টিকাটুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব -৩ এর সদস্যরা। এর আগে আজ সকালে রাজধানীর পল্টন থানায় এ মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বরিশালের সমাবেশ শেষ করে লঞ্চ করে ঢাকা ফেরেন। রবিবার সকালে সদরঘাটে লঞ্চ থেকে নেমে বাসায় আসার পথে টিকাটুলী এলাকায় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের কাছে থেকে এটা নিশ্চিত হয়েছি। এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম