ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২২,  6:12 PM

news image

ঢাকা টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনেই বাংলাদেশের ব্যাটারদের হতাশায় ডুবিয়েছে ভারতীয় বোলাররা। ভারতীয় বোলারদের তোপে লাঞ্চ বিরতির আগেই ৪ উইকেট হারিয়েছে টাইগাররা। প্রথম সেশন শেষে টাইগারদের সংগ্রহ ৭১ রান। এর ফলে ভারতের থেকে ১৬ রানে পিছিয়ে থেকে বিরতিতে গেছে স্বাগতিকরা। লাঞ্চ বিরতির প্রায় পাঁচ মিনিট আগেই প্যাভিলিয়নে ফিরে যান অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। ভারতের অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে ফিরে যান তিনি। এর আগে স্লিপ ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক সাকিব। ব্যক্তিগত ১৩ রানে ফিরেন তিনি। চারে ব্যাটিং করতে নামা সাকিব ব্যাট হাতে ধীরস্থির ব্যাটিং করছিল। কিন্তু বোকার মতো শট করেই আউট হয়েছেন সাকিব। জয়দেব উনাদকাতের বল মিড অফের ফিল্ডারের মাথার উপর দিয়ে উঠিয়ে মারতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বলটি কিছুটা গতি হারানোতে সাকিবের শট সরাসরি ফিল্ডার শুভমান গিলের হাতে ধরা দেয়। দ্বিতীয় ইনিংসে এখনও ভারতের চেয়ে ১৬ রানে পিছিয়ে বাংলাদেশ। মাঠে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন ওপেনার জাকির হাসান। তার সঙ্গে আছেন লিটন দাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম