ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

প্রথম ম্যাচ হারার পর যে মন্ত্রে টাইগারদের প্রত্যাবর্তন

#

স্পোর্টস ডেস্ক

২০ জুলাই, ২০২৬,  5:05 PM

news image

অবশেষে জিম্বাবুয়ে সফরে এসে একটি সিরিজ জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতলো টাইগাররা। ম্যাচে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তুলেছিল ১৪৩ রানের পুঁজি। বোলিং এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিমের ফিফটিতে জয়ের পথেই ছিল বাংলাদেশ দল। শেষ ওভারে দরকার ছিল ৫ রান। সেখান থেকে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। তবে শেখ মেহেদী হাসানের দারুণ এক চারে জয় নিশ্চিত হয় টাইগারদের। ম্যাচের সাথে জিতেছে সিরিজও। প্রথম ম্যাচ হারার পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো টাইগাররা। ঘুরে দাঁড়ানোর রহস্যটা ম্যাচ শেষে খোলাসা করেছেন দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হৃদয় বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। ব্যাটিং বোলিং দুই ইউনিটেই আমরা দাপট দেখিয়েছি এবং শেষ দুই ম্যাচ নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রথম ম্যাচ হারার পর আমরা মিটিং করেছি। এই কন্ডিশনে আমাদেরকে কীভাবে এগিয়ে যেতে হবে। সেই আলোচনা করার পর সবাই ছন্দে ফিরেছে।’ এছাড়া স্পিনার রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিমের ব্যাপারে হৃদয় জানিয়েছেন, ‘রিশাদ সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছে। যখনই সুযোগ পাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে দলের হয়ে পারফর্ম করার জন্য। সে (তানজিদ) ক্লাস ব্যাটার। আমরা জানি তার সামর্থ্য কতটা। সে সুযোগ পেলেই খেলা শেষ করে আসে। আশা করি সামনেও দলের হয়ে এমনটা করে যাবে।’ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও একই ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম