ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

প্রথম মুসলিম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল জজ হচ্ছেন নুসরাত

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি, ২০২২,  9:19 PM

news image

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের প্রথম মুসলিম নারী বিচারক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশি-মার্কিনি নুসরাত জাহান চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নুসরাতসহ আট জনের মনোনয়নের অনুমোদন করেছেন। সংবাদ মাধ্যম ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নুসরাত জাহান চৌধুরী বর্তমানে ইলিনয় অঙ্গরাজ্যের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (এসিএলইউ) লিগ্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

তাকে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের জন্য মনোনীত করা হয়েছে। সাধারণ মানুষের অধিকারের পক্ষে কাজ করে থাকে শতবর্ষের পুরোনো আইনি প্রতিষ্ঠান হলো এই এসিএলইউ। জানা যায়, নুসরাত জাহান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত হওয়ার পর তিনি মার্কিন ইতিহাসের দ্বিতীয় মুসলিম বিচারক হবেন। এক বিবৃতিতে এসিএলইউ অব ইলিনয়’র নির্বাহী পরিচালক কলিন কনেল জানান, বাংলাদেশি মার্কিনি, প্রথম নারী মুসলিম এবং দ্বিতীয় মুসলিম হিসেবে নুসরাত চৌধুরীর মনোনয়ন ফেডারেল আদালতের জন্য একটি ঐতিহাসিক ঘটনা।’ বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে ৮৭০ জন বিচারক আছেন। এদের মধ্যে ৯ জন সুপ্রিম কোর্টে, ১৭৯ জন আপিল আদালতে এবং ৬৭৩ জন ডিস্ট্রিক্ট আদালতে নিযুক্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম