ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৯ মে, ২০২৩,  9:57 PM

news image

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানাডে ম্যাচে মাঠে নামার আগে টসে হেরে গেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ব্যাটিংয়ে নামবে সফরকারীরা। মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডের কাউন্ট্রি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে আইসিসি ওয়ানডে সুপার লিগের প্রথম ম্যাচটি। বাংলাদেশের একাদশে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের দল থেকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। চোটের কারণে এ সিরিজে নেই তাসকিন আহমেদ। এ ছাড়া বাদ পড়েছেন কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। এ দুজনের জায়গায় একাদশে ফিরেছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। অন্যদিকে আয়ারল্যান্ড দলে ফিরেছেন পেসার জশ লিটল। আইপিএলে খেলার কারণে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছুটিতে ছিলেন তিনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জোশুয়া লিটল, গ্রাহাম হিউম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম