ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

প্রথম উইকেট হারানোর পর মারকুটে ডি কক-রুশো

#

স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর, ২০২২,  4:18 PM

news image

প্রথম ওভারেই তাসকিন তুলে নেন প্রোটিয়া ওপেনার ও অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট। অফ স্টাম্পের বাইরে তাসকিনের অসাধারণ এক লেংথ বলে খোঁচা মারেন বাভুমা। পেছনে দাঁড়িয়ে ক্যাচটি নেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। আজ বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। প্রোটিয়াদের ওপেনার হিসেবে নামেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। বাংলাদেশের পক্ষে বল শুরু করেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারের শেষ বলে দলীয় ২ রানে আউট হন টেম্বা বাভুমা। এরপরে উইকেটে আসেন রাইলি রুশো। ডি কক-রুশো মিলে রান তোলার গতি বাড়াতে থাকেন। দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজ দেন ৮ রান। পরের ওভারে তিন ৪ ও এক ছক্কায় ২১ রান দেন তাসকিন। পাওয়ার প্লের চতুর্থ ওভারে হাসান মাহমুদ ১১ রান দেন। পঞ্চম ওভারেও মারকুটে ছিল এই জুটি। এ ওভারে তারা নেন ১৬ রান।  এরপর মাঠে নামে বৃষ্টি। আপাতত খেলা বন্ধ রয়েছে।

৫.৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬০/১।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম