ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২১,  2:08 AM

news image

বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গিয়ে স্বপ্নের মতো শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। জয় পেয়েছিল প্রথম দু’টিতে। কিন্তু শেষ ম্যাচে হেরে যায় থাইল্যান্ডের কাছে। তারপরও বাংলাদেশের স্বপ্ন আটকে থাকেনি। ইতিহাসে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আফ্রিকার দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের প্রকোপ বাড়ায় বাতিল হয়ে গেছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। কেননা বাছাইপর্বের ভেন্যু ছিল জিম্বাবুয়ে।

সেপ্টেম্বরে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের আটে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এরইমধ্যে জায়গা পেয়েছে মূল পর্বে। সেখানে এবার যোগ হল-বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ২০২২ সালে মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হবে টাইগ্রেসদের।  বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় শুভ সূচনা করে নিগার সুলতানারা। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়। তৃতীয় ম্যাচে এসে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে থাইল্যান্ডের কাছে হার মানতে হয়। থাই মেয়েদের কাছে হারলেও গ্রুপ এ শীর্ষেই অবস্থান ছিল বাঘিনীদের। অন্যদিকে গ্রুপ বিতে শীর্ষে থাকায় বাংলাদেশের সঙ্গে পরের পর্বে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির টুর্নামেন্ট প্রধান ক্রিস টেলি বাছাই পর্ব বাতিল নিয়ে বলেন, আমরা খুবই হতাশ যে টুর্নামেন্টটি বাতিল করতে হয়েছে। কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো দেয়া হয়েছে। দলগুলো আবার না ফিরতে পারার শঙ্কা আছে। তাই টুর্নামেন্ট বাতিল করতে হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম