ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

প্রথমবারের মতো দেশে সরকারিভাবে চালু হলো ইন্টার্নশিপ

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৪,  7:40 PM

news image

দেশে প্রথমবারের মতো সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সর্বপ্রথম চালু হতে যাচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপে আগ্রহী হাজারের অধিক প্রার্থীর আবেদন থেকে বাছাই করা ১০ জনকে এ সুযোগ দেওয়া হতে যাচ্ছে। সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ সময় নতুন মনোনয়নপ্রাপ্ত ইন্টার্নদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানান, ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩ এর অধীনে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বপ্রথম ইন্টার্নশিপ চালু করছে। বিভিন্ন ধাপ অতিক্রম করে এক হাজার ৯৪ জন আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে ইন্টার্ন করতে চূড়ান্ত করা হয়েছে। যাদের মধ্যে ছয় জন নারী ও চার জন পুরুষ ইন্টার্ন রয়েছেন। ইন্টার্নদের প্রশিক্ষণ আগামী ৩০ জুন সমাপ্ত হবে বলেও জানান এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম