ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে খুন করল মা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৩,  6:44 PM

news image

সুনামগঞ্জে পৌর শহরের হাজিপাড়া আবাসিক এলাকায় প্রতিবন্ধী মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুনের ঘটনায় মাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় ওই এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আটককৃত নারীর নাম আছিয়া বেগম (৫৫)। তিনি নিহতের মা। পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ জানান, বুধবার সকালে হাজিপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা আসি। প্রাথমিকভাবে জানা যায়, মেয়েটি (২১) প্রতিবন্ধী ছিল। করোনায় মেয়েটির বাবা মারা গেছেন। তিনি আরও জানান, মা প্রতিবন্ধী মেয়েকে দেখভাল করতেন। হয়তো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করছিলেন, মানসিক কষ্ট থেকেই এমনটি ঘটাতে পারেন। নিহতের মাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম