ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি : প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৪,  8:56 PM

news image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার (১ ডিসেম্বর) সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে। এ সময় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি জানান, সিপিডির তথ্যভিত্তিক গবেষণা কাজে লেগেছে সাম্প্রতিক জুলাই বিপ্লবে। এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম