ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

প্রকাশ হলো সুলেখা আক্তার শান্তার শততম ছোটগল্প

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২২,  2:54 AM

news image

শততম ছোটগল্প পত্রিকায় প্রকাশ হলো। এব্যাপারে সুলেখা আক্তার শান্তা জানান, শততম ছোটগল্প পত্রিকায় প্রকাশ আমার জন্য এটি আনন্দময়। আনন্দময় মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার প্রকাশিত ছোটগল্পের সংখ্যা একশত পূর্ণ হলো। শততম ছোটগল্প ‘অপূর্ণ প্রত্যাশা’ প্রকাশিত হয়েছে দৈনিক মুক্তখবর পত্রিকায়। দৈনিক মুক্তখবর পত্রিকার সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার লেখা দুটি প্রকাশিত উপন্যাস ‘এ চোখের দৃষ্টিতে তবুও তুমি’ ও ‘ফিরে এসো’ রয়েছে। প্রকাশিত হয়েছে দুটি ছোট গল্পগ্রন্থ ‘চারিদিকে মেঘ ছিল’ ও ‘আসব ফিরে তোমার কাছে’।

এছাড়াও রয়েছে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ। প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ীদের দোয়া, ভালোবাসা, অনুপ্রেরণা ও উৎসাহ দিয়ে গল্প, কবিতা, উপন্যাস লিখতে সাহস যুগিয়েছেন আপনাদের প্রতি রইলো আমার অজস্র ধন্যবাদ, শুভকামনা ও শুভেচ্ছা এবং অশেষ কৃতজ্ঞতা। আমার লেখায় যিনি বড় অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি দৈনিক মুক্তখবর পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মহাসীন আহমেদ স্বপন। তাঁর প্রতি রইলো আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। লেখায় যতটুকু আসতে পেরেছি তাতে আমি অনেক আনন্দিত। অজ¯্র ধন্যবাদ সকল মিডিয়াকে আমাকে এ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। প্রকাশক সাংবাদিক আমার লেখা নিয়মিত প্রকাশ করেছেন পত্রিকায় ও নিউজ পোর্টালে সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে রইলো শ্রদ্ধা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন সেই আশা করি সর্বান্তকরণে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম