ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

প্রকল্পের নামে লুটপাটে মেতেছে সরকার : মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  7:14 PM

news image

জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় সরকার অপ্রয়োজনীয় প্রকল্পের নামে দুর্নীতি ও লুটপাটে মেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটির বিষয়ে দেশি-বিদেশি বিশ্লেষকরা বলছেন—

এটা অপ্রয়োজনীয় ও অসম চুক্তি। যেখানে বাংলাদেশের কোনো লাভ হবে না। এ ধরনের চুক্তির মধ্যদিয়ে সম্পূর্ণ লুটপাট করে যাচ্ছে সরকার। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করা হলেও মওকুফ বা মুক্ত করা হয়নি। অবিলম্বে পরিপূর্ণভাবে খালেদা জিয়ার মুক্তি চাই। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম