ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

প্যাকেট চিনির কেজিতে দাম কমছে ৫ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  7:58 PM

news image

প্যাকেট চিনির কেজিতে ৫ টাকা কমাচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এখন থেকে বাজারে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১২০ টাকা দরে। এতদিন এ দর ছিল ১২৫ টাকা। একই সঙ্গে খোলা চিনির দর কমে হচ্ছে ১১৮ টাকা। বুধবার চিনি পরিশোধনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সূত্রে এ তথ্য জানা যায়। বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১২০ এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  জানা গেছে, বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দর কিছুটা কমে আসার কারণে স্থানীয় বাজারেও দর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চিনির বাজারে শীর্ষ অবস্থানে মেঘনা ও সিটি গ্রুপ। মেঘনা গ্রুপ ইতোমধ্যে নতুন কম দরের চিনি বাজারজাত শুরু করেছে। সিটি গ্রুপও কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।  এ বিষয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহকারী ব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার সমকালকে বলেন, গত সোমবার থেকে নতুন কম দরের প্যাকেট ছাপানো শুরু হয়েছে। ইতোমধ্যে বাজারে সরবরাহ শুরু করেছি আমরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম