ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল, ২০২২,  4:30 PM

news image

ইউক্রেন যুদ্ধের জেরে পোল্যান্ড এবং বুলগেরিয়াকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছি রাশিয়া। আজ বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। আজ বুধবার থেকে দুটি দেশে গ্যাস পাঠানো বন্ধ করবে বলে জানিয়ে দিয়েছে রাশিয়ান জ্বালানি সংস্থা গ্যাজপ্রম। এর আগে গত মাসে গ্যাজপ্রম রুশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধের নতুন নিয়ম জারি করে। কিন্তু রুবলে গ্যাসের মূল্য পরিশোধে অস্বীকৃতি জানায় দেশ দুটি। তারই পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্যাজপ্রম।

পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিএনআইজি বলেছে, তাদের বলে দেওয়া হয়েছে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে আর গ্যাস দেওয়া হবে না। বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, বুধবার থেকে তাদের দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিএনআইজি অধিকাংশ গ্যাস আমদানি করে থাকে গ্যাজপ্রম থেকে। চলতি বছরের প্রথম তিন মাসেও প্রতিষ্ঠানটির মোট গ্যাসের ৫৩ শতাংশ সরবরাহ করেছে রুশ কোম্পানিগুলো। অন্যদিকে, বুলগেরিয়ার গ্যাসের ৯০ শতাংশই আসে গ্যাজপ্রম থেকে। তারা বলছে, গ্যাসের বিকল্প উৎসের জন্য তারা চেষ্টা করছে। তবে এ মুহুর্তে গ্যাস ব্যবহারের জন্য কোনো বিধিনিষেধ দেওয়া হচ্ছে না। সূত্র: রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম