ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পেয়ারা পাতায় লুকিয়ে আছে অনেক ঔষধি গুনাগুন

#

লাইফস্টাইল ডেস্ক

০৯ আগস্ট, ২০২৫,  5:34 PM

news image

কম দামি, সহজলভ্য ও পুষ্টিকর ফলের মধ্যে সবার আগে আসে পেয়ারার নাম। এমন উপকারী ফল খুব কমই আছে। বলা হয়ে থাকে- আপেলের চেয়েও বেশি উপকার এই পেয়ারায়। তাই চিকিৎসকরা প্রতিদিন একটি করে পেয়ারা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে পেয়ারার পাশাপাশি পেয়ারা পাতায় রয়েছে নানা উপকার। নিয়মিত এক মাস এই পাতা খেলে দারুণ উপকার মিলবে! ঝুঁকি কমবে বিভিন্ন রোগের। কোন কোন রোগের হাত থেকে মুক্তি দিতে পারে এই পাতা। চলুন জেনে নেওয়া যাক- পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ থাকে। এগুলো অন্ত্রের খারাপ ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। ফলে বদহজম ও পেট ফাঁপার মতো সমস্যা কমে। যারা প্রি-ডায়াবেটিস বা টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য পেয়ারা পাতা আদর্শ। শরীরে গ্লুকোজ শোষণ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই পাতা। পেয়ারা পাতায় কোয়ারসেটিন ও ভিটামিন সি-এর মতো অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বিশেষ কার্যকরী। পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও প্রদাহ বিরোধী গুণ। ফলে ব্রণ বা ত্বকের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে এটি। এমনকি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও দারুণ কাজ দেয় এই পাতা। পেয়ারা পাতার চা নিয়মিত সেবন করলে খারাপ কোলেস্টেরল কমে। এই চা নিয়মিত সেবনে হৃদরোগের ঝুঁকিও অনেকটা কমে আসে। পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে চিনিতে রুপান্তরিত হতে বাধা দেয়। ফলে দেহের ওজন কমাতে এই পাতা বিশেষ সহায়ক। পেয়ারা পাতা আলসারের রোগীদের জন্য উপকারী। যদিও তা ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। পেয়ারা পাতার নির্যাস নারীদের পিরিয়ডের ব্যথা ও ক্র্যাম্প কমাতে সাহায্য করে। এটি ব্যথানাশক ওষুধের মতোই কাজ করে, তবে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম