ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

পেরুতে সোনার খনিতে আগুন, নিহত ২৭

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মে, ২০২৩,  5:31 PM

news image

লাতিন আমেরিকার দেশ পেরুর একটি সোনার খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও পৌনে দুইশো মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে খারাপ খনি দুর্ঘটনা। উদ্ধারকারী দল জানিয়েছে, আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ নামে ওই সোনার খনির ভেতর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খনি সংস্থা ইয়ানাকুইহুয়া জানায়, ১৭৫ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের শিকার এই খনিটি দেশটির দক্ষিণে অবস্থিত আরেকুইপা অঞ্চলের ছোট একটি খনি। জানা গেছে, এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ। তাদের খোঁজে স্বজনরা খনির চারপাশে ভিড় করেছেন। উদ্ধারকারীদের ধারণা, আগুন ছড়িয়ে পড়ার সময় খনি শ্রমিকরা ভূপৃষ্ঠের প্রায় ৮০-১০০ মিটার গভীরে কাজ করছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম