ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পেরুতে প্লেন বিধ্বস্তে সাত আরোহী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:38 PM

news image

পেরুতে একটি ছোট্ট প্লেন বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা টু জিরো সেভেন’ এয়ারক্রাফট।

গোলোযোগ টের পেয়ে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি ল্যান্ড করার চেষ্টা করে পাইলট। মাটিতে নামার পর আগুন ধরে যায় এটিতে। নিহতদের মধ্যে দুই ক্রু ও ৫ জন পর্যটক ছিলেন। এদের তিনজন নেদারল্যান্ডসের ও দু’জন চিলির। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। সূত্র: ইউএস নিউজ, ডয়েচে ভেলে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম