ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পেছাল চতুর্থ ধাপের ইউপি নির্বাচন

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২১,  2:16 AM

news image

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।ওই দিন এইচএসসি পরীক্ষা থাকার কারণে নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন,নির্বাচন কমিশন সচিব হুমায়ন কবীর খোন্দকার।

আগামী ২ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। পরীক্ষার শিডিউল অনুযায়ী, চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন ২৩ ডিসেম্বর সকালে ও বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে।ওই দিন সকালে ভূগোল দ্বিতীয়পত্র এবং বিকালে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগের ২২ ডিসেম্বরও সকাল-বিকেল এ দুটি বিষয়ের প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা গেছে, এইচএসসি পরীক্ষার দিনে ভোটগ্রহণের তারিখের বিষয়টি নজরে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেন। যার প্রেক্ষিতে চতুর্থ ধাপের ইউপি ভোট ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে। চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম