ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পেছানো হলো শাহজালালের রানওয়ের সংস্কার কাজ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২১,  5:27 PM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংস্কারের কাজ আগামী ডিসেম্বর থেকে শুরুর কথা থাকলেও তা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ই মার্চ এই কাজ শুরু হবে। সংস্কার কাজ চলবে ১০ই জুন পর্যন্ত। ওই সময় প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আট ঘণ্টা বিমান উঠা-নামা বন্ধ থাকবে।

সোমবার বিমানবন্দর থেকে এ সংক্রান্ত একটি নোটাম (নোটিস টু এয়ারম্যান) জারি করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক নোটাম অফিসের অফিসার ইনচার্জের পক্ষে আব্দুর রব স্বাক্ষরিত ওই নোটামে বলা হয়, বিমানবন্দরের হাইস্পিড ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য আগামী ১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত রাত ১২টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে। এর আগে গত ১০ই নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেছিলেন, ১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ মে পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে রানওয়ে সংস্কারের কাজ চলবে। ৬ মাস দিনে ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দর।-সূত্র : মানবজমিন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম