ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পেঁয়াজের যত গুণ

#

লাইফস্টাইল ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২১,  6:02 PM

news image

বাঙালী রসনায় পেঁয়াজের ভূমিকা অপরিসীম। পেঁয়াজের বিভিন্ন গুণাগুণ আছে যা আমরা অনেকেই জানিনা। বিশেষত অনেকে পেঁয়াজ কম খাওয়ার চেষ্টা করেন। সম্ভবত মুখে গন্ধ হয় বলে অনেকেই এড়াতে চান। কিন্তু পেঁয়াজ খাওয়া উচিত। বিভিন্ন প্রক্রিয়ায় পেঁয়াজের গন্ধ দূর করা যায়। তাই যদি এখনো পেঁয়াজ নিয়ে সংশয় থেকে থাকে তাহলে এই গুণগুলো জেনে নিন। 

ভিটামিন সি

সুস্থ থাকার জন্যে দেহে দৈনিক অন্তত ৯০ মিলিগ্রাম ভিটামিন সি প্রয়োজন। শরীরের ক্ষতস্থান শুকাতে কিংবা রক্ত চলাচলের শিরা ঠিক করতে ভিটামিন সি অবদান রাখে। পেঁয়াজ থেকে অন্তত ১০-১৫% ভিটামিন সি এর চাহিদা মেটানো সম্ভব। পেঁয়াজে থাকা কোয়ারসেটিন নামক একটি উপাদান দেহে প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে

ফাইবার

আঁশজাতীয় খাদ্য খাওয়ার কথা শোনা যায়। পেঁয়াজেও যথেষ্ট ফাইবার এবং প্রোবাইয়োটিকস পাওয়া যায়। এক কাপ পেঁয়াজে দৈনিক চাহিদার ১০-১২% ফাইবার পাওয়া যায়।

অ্যান্টি-অক্সিডেন্ট

পেঁয়াজে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। পেঁয়াজে থাকা কোয়ারসেটিন নামক একটি উপাদান দেহে প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। তাছাড়া এই উপাদান দেহে ভিটামিন ই উৎপাদনে সাহায্য করে। এমনকি বিভিন্ন ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা অনস্বীকার্য। 

ভিটামিন বি-৬

ভিটামিন বি-৬ দেহে লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। একটি পেঁয়াজে দৈনিক চাহিদার ৮ শতাংশ ভিটামিন বি-৬ থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম