ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পেঁয়াজের দাম কিছুটা কমলেও, বেড়েছে কাঁচা মরিচের দাম

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  7:57 PM

news image

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। তবে বেড়েছে কাঁচামরিচের দাম। কেজিপ্রতি প্রকারভেদে কমেছে ৩ থেকে ৬ টাকা। বর্তমানে প্রতিকেজি ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৬ টাকায় এবং নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা দরে। অন্যদিকে একদিনের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচের দাম। কেজিপ্রতি ৩০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে পেঁয়াজের দাম কমাতে কিছুটা স্বস্তি পেলেও কাঁচা মরিচের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম এবং সরবরাহ কমের কারণে বেড়েছে কাঁচা মরিচের দাম বলছেন ব্যবসায়ীরা। বগুড়া থেকে পেঁয়াজ কিনতে আসা মিনারুল ইসলাম নামে একজন পাইকার বলেন, পেঁয়াজের দাম কিছুটা কমেছে। বর্তমানে একটু খারাপ মানের পেঁয়াজ ৪০ টাকা এবং ভালো মানের পেঁয়াজ ৪৮ টাকা দরে কিনলাম। তবে দাম অনেকটাই বেশি। ২৫ থেকে ৩০ টাকার মধ্যে দাম থাকলে আমাদের খুচরা বাজারে বিক্রি করতে সুবিধা হয়। হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা হাফিজার রহমান বলেন, কাঁচা মরিচের দাম কিছুতেই কমছে না। একদিনের ব্যবধানে আবারও দাম বৃদ্ধি পেয়েছে। যার জন্য ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনলাম। ৩০ থেকে ৪০ টাকার মধ্যে দাম থাকলে আমাদের অনেক সুবিধা হতো। হিলি কাস্টমসের তথ্য মতে, গেল সপ্তাহের বৃহস্পতিবার ভারতীয় ৫৫ ট্রাকে ১ হাজার ৬৪২ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম