ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে গণ-অভ্যুত্থানে অনেক প্রাণ বাঁচতো: ডিএমপি কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৪,  7:12 PM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। ৭২ ঘণ্টা আগে যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে অনেক প্রাণ রক্ষা পেত মন্তব্য করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ৫ আগস্টের তিন দিন আগেও যদি সিদ্ধান্ত নেওয়া হত, তাহলেও এত প্রাণ হানি ঘটতো না। একইসঙ্গে অনেক পুলিশ সদস্য বেঁচে যেতেন। জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব মাথায় রাখতে হবে সতর্ক করে দেন তিনি। পুলিশ সদস্যদের ডক্টরেট ডিগ্রি প্রসঙ্গ টেনে ডিএমপি কমিশনার বলেন, ফোর্সের কাজে ব্যবহার না হলে পুলিশ সদস্যদের ব্যারিস্টার কিংবা ডক্টরেট ডিগ্রি নিয়ে লাভ নাই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম