ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

পুলিশ পরিচয়ে চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২২,  4:20 PM

news image

সাভারে পুলিশ পরিচয়ে এক চিকিৎসককে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত ওই চিকিৎসকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। সাভার বাজার রোড এলাকার নব দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার থেকে গত শনিবার ওই চিকিৎসককে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিখোঁজ চিকিৎসকের নাম এস আর নজরুল ইসলাম।

এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। পুলিশ বলছে, গত শনিবার রাতে নব দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার থেকে ডা. এস আর নজরুল ইসলামকে চোখ বেঁধে পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায়। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে। গতকাল রোববার রাতে ওই চিকিৎসকের পরিবার এ নিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ‘ওই চিকিৎসকের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম