ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পুলিশের রেকার গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মার্চ, ২০২৪,  7:55 PM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাফিক পুলিশের রেকার গাড়ির ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক রিকশাচালক। বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মায়ামনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ও রেকার গাড়িটি ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পুলিশের ওই রেকারটি গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌমাথা মোড়ের দিকে আসছিল। এ সময় বনফুল হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয় রেকারটি। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন। আহত হন আসাদুল নামের আরও এক রিকশাচালক। পরে উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ভেঙে দেয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে রেকারটি ভাঙচুর করে।‌ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। যান চলাচল স্বাভাবিকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম