ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পুলিশের ধাক্কায় ঢাবির নারী শিক্ষক আহত

#

ঢাবি প্রতিনিধি:

৩১ জুলাই, ২০২৪,  10:43 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে পুলিশের হাতে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন ভূইয়া। বুধবার (৩১ জুলাই) ঢাবি দোয়েল চত্বরে ছাত্র-শিক্ষকদের সম্মিলিত সমাবেশে এক শিক্ষার্থীকে পুলিশ জোরপূর্বক আটক করতে চাইলে বাধা দেন তিনি। শেহরীন আমিন ভূইয়া গণমাধ্যমে বলেন, ‘একজন শিক্ষার্থীকে পুলিশ তুলে নিতে চাইলে আমি বাধা দিই। বললাম তার অপরাধ কী, চেক করার থাকলে আপনি আমাদের সামনে করুন। কিন্তু তিনি কোনো কথা না শুনে বলপ্রয়োগ করলেন। আমার হাত মুচড়ে দিয়ে ছেলেটাকে নিয়ে যেতে চাইলে আবার ধরতে গেলে ধাক্কা দিলে আমি পড়ে যাই।’ তিনি বলেন, ‘হাঁটুতে ব্যথা পেয়েছি একটু, তবে হাত মুচড়ে যাওয়ায় বেশি ব্যথা পেয়েছি। আর বিস্তারিত বলার মতো শক্তি আমার নাই।’ এ বিষয়ে ঢাবি সহকারী প্রক্টর বদরুল হাসান বলেন, ‘বিষয়টি আমি মাত্র জানলাম। প্রক্টর স্যারের সঙ্গে কথা বলে বিষয়টির আমরা সমাধান করার চেষ্টা করব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম