ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পুলিশের ধাওয়া খেয়ে ফেলে রেখে যাওয়া ট্রাকের ভিতর থেকে মিলল গাজা

#

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  10:04 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বুধবার ২১ ফেব্রুয়ারী সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাহিগঞ্জ থানাধীন নব্দীগঞ্জ বাজারস্থ মহাসড়কে অভিযান চালায়। এ সময় একটি মিনি ড্রাম ট্রাককে পুলিশ থামানোর সংকেত দিলে ট্রাকটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের ধাওয়ায় পালানোর চেষ্টা ব্যর্থ হয়। মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির জানান, বুধবার ২১ ফেব্রুয়ারী সকালে আরপিএমপি'র (মাহিগঞ্জ জোন) সহকারী পুলিশ কমিশনার সুব্রত ব্যানার্জি এর নির্দেশনায় এসআই মোঃ ইজার আলী সঙ্গীয় ফোর্সদের সহায়তায় অভিযান চালিয়ে মিনি ড্রাম ট্রাকটি আটক করতে সক্ষম হলেও ট্রাকের ড্রাইভার-স্টাফ পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গাড়ির মালিক সনাক্ত পূর্বক তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। রেখে যাওয়া মিনি ড্রাম ট্রাকের সিট কভারের নিচ হতে বিশেষ কায়দায় রক্ষিত ৪ টি পোটলায় ২ কেজি করে মোট ৮ কেজি এবং বডির নিচে বিশেষ কায়দায় তৈরিকৃত বক্স এর ভিতর থেকে আরো ৪ টি পোটলায় ৮ কেজিসহ মোট ১৬ কেজি শুকনো গাজা উদ্ধার করেছে পুলিশ। এসআই ইজার আলী জানান, আমাদের ধাওয়ার কারণে আরপিএমপি মাহিগঞ্জ থানাধীন ২৯নং ওয়ার্ড কলাবাড়ি গ্রামস্থ জনৈক রফিক মিয়ার বাড়ি সংলগ্ন একটি ফাঁকা জায়গায় ট্রাকটি রেখে ড্রাইভার পালিয়ে যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম