ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পুলিশের কাজে গতি ফেরাতে যুক্ত হচ্ছে ৫০ গাড়ি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৪,  8:36 PM

news image

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের যানবাহন একটি গুরুত্বপূর্ণ মন্ত্র। এটিকে সামনে রেখে আমাদের গাড়ির বহরে আরও ৫০টি গাড়ি যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এ সময় নতুন ১০টি গাড়ি হস্তান্তর করা হয়। হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, ‘এই ৫০টি গাড়ির অংশ হিসেবে আজকে আমাদের গাড়ি বহরে ১০টি গাড়ি যুক্ত করব। পর্যায়ক্রমে আরও ৪০টি গাড়ি যোগ হবে। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব গাড়ি ব্যবহৃত হবে।’ তিনি জানান, প্রাথমিকভাবে এই ১০টি গাড়ি উত্তরা পূর্ব থানা, গুলশান, তেজগাঁও, কদমতলী, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল এবং নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হচ্ছে। এই গাড়িগুলো যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে থানার কর্মকাণ্ড আরও গতিশীলতা বৃদ্ধি করবে এবং অপরাধ দমনে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। শওকত আলী জানান, আন্দোলন পরবর্তী সহিংসতার ঘটনায় ২২টি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮৬টি, এর মধ্যে ৯৭টি গাড়ি পুড়ে গেছে। প্রাথমিক হিসেবে দেখা গেছে, তাদের প্রায় ৯ কোটি টাকার ক্ষতি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম