ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পুলিশের উপর হামলার আসামীরা র‌্যাব-৮ এর অভিযানে আটক

#

০৪ এপ্রিল, ২০২৩,  3:35 AM

news image

ক্যাপসনঃ র‌্যাব-৮ এর অভিযানে পুলিশের উপর হামলার মামলায় আটককৃতরা


মাছউদ শিকদার: পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা এলাকায় চাঞ্চল্যকর পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামী সোহেলসহ তার ৪ সহযোগীকে সিলেট থেকে আটক করেছে র‌্যাব-৮ ও ৯ এর যৌথ টিম। রোববার (২ এপ্রিল) রাত ১২ টার দিকে সিলেট কোতয়ালী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, গত ২৮ মার্চ পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভা সদরে পৌর প্রশাসক সেলিম মাতুব্বর কর্তৃক ইফতারি বিতরণকে কেন্দ্র করে এক মারামারি সংগঠিত হয়। উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কর্তব্যরত পুলিশ ফোর্সের উপর স্থানীয় সোহেলসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ লাঠি, লোহার রড ও পাইপ নিয়ে অতর্কিতে হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের হয়। মামলার প্রধান আসামি সোহেলসহ তার অন্যান্য সহযোগীরা ঘটনার পর পরই নিজ এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। এ ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-৮ বরিশাল ক্যাম্প কৃর্তক গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়া তদন্ত শুরু হয়। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তরের সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় তারা। ২ এপ্রিল রাত ১২ টার দিকে র‌্যাব-৮ বরিশাল ক্যাম্প এবং র‌্যাব-৯ সিলেট ক্যাম্প কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে সিলেট জেলার কোতয়ালী থানা এলাকা থেকে আসামী সোহেলসহ তার ৪ সহযোগীকে গ্রেফতার করা হয়। প্রধান আসামী মোঃ সোহেল ওরফে টোকাই সোহেলের নামে ১৩ টি বিভিন্ন ধরনের সন্ত্রাসী মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা হলো মোঃ বেলাল হোসেন (২৫), মোঃ বেলাল ওরফে চায়না বেলাল (২৮), মোঃ লাবলু বেপারী (২৪) ও মোঃ শাহিন মিয়া (২৫)। এদের সকলের বাড়ি  পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা এলাকায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম