ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পুলিশভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২৩,  4:38 PM

news image

জামালপুরে রেলক্রসিং অতিক্রম করার সময় পুলিশের একটি ভ্যানে ট্রেনের ধাক্কায় আহসান হাবিব নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য। রোববার ভোর ৫টার দিকে শহরের শেখেরভিটা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশের ওসি মাহাবুর রহমান। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন রোববার (আজ) ভোর ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকা অতিক্রমকালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত অপর পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রোববার সকাল পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম