ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

পুরোপুরি সুস্থ হলেই বিশ্বকাপে সুযোগ পাবেন নেইমার : আনচেলত্তি

#

স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৬,  5:13 PM

news image

আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারের জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও আশার কথা শুনিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। দায়িত্ব নেওয়ার পর এখনো কোনো ম্যাচে নেইমারকে দলে নেননি তিনি। তবে আনচেলত্তি জানিয়েছেন, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত খেলোয়াড়দেরই দলে নেওয়া হবে। সে ক্ষেত্রে নেইমারের জন্যও সুযোগ খোলা রয়েছে। তিনি বলেন, নেইমার ব্রাজিলের ফুটবলে ইতিহাস গড়েছে এবং এখনও দারুণ প্রতিভাবান। তাই অনেকেই মনে করেন, সে দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে। গত বছরের ২২ ডিসেম্বর বাম হাঁটুতে ছোট অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সেরে উঠছেন নেইমার। চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতেও তিনি আরও একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, যাতে বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত হতে পারেন। আনচেলত্তির মতে, নেইমার এখন গোল করছেন এবং ভালো ছন্দে ফিরছেন। এই ধারাবাহিকতা ধরে রেখে ফিটনেস আরও বাড়াতে পারলে তার সুযোগ বাড়বে। সম্প্রতি অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে সান্তোসের জয়ে পুরো ৯০ মিনিট খেলেছেন নেইমার। সান্তোস কোচ কুকা জানিয়েছেন, নেইমার প্রতিটি ম্যাচেই উন্নতি করছেন। অনুশীলনের পরও তিনি বাড়তি সময় দিচ্ছেন এবং বল নিয়ে তার নড়াচড়া আগের চেয়ে ভালো হয়েছে। তবে পুরো ৯০ মিনিট খেলানো এখনও কিছুটা ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, নেইমার আবার খেলাটা উপভোগ করছেন এটাই দলের জন্য সবচেয়ে বড় সুখবর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম