ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

পুত্র সন্তানের মা হলেন টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা

#

স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই, ২০২২,  8:39 PM

news image

মা হলেন রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই এ খবর জানালেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা। প্রেমিক আলেকজান্ডার গিলকেস এবং পুত্রসন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব থেকে শুরু হয়ে যায় শুভেচ্ছাবার্তার ঢল। শারাপোভা সন্তানের নাম দিয়েছেন থিয়োডর। ছবির সঙ্গে শারাপোভা লিখেছেন, “আমাদের ছোট্ট পরিবারে সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম আজ।” শারাপোভা যে মা হতে চলেছেন, তা জানা যায় গত এপ্রিলে।

জন্মদিনে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন রাশিয়ার প্রাক্তন এই টেনিস খেলোয়াড় ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময় ডোপিং করার দায়ে নির্বাসিত হয়েছিলেন শারাপোভা। নিজেই স্বীকার করেছিলেন না জেনে নিষিদ্ধ ওষুধ নেওয়ার কথা। ডব্লিউটিএ তাকে নির্বাসিত করে। ফিরে এসে সেভাবে আর টেনিসে ছাপ ফেলতে পারেননি তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নেন। এরপরই জানিয়ে দেন ব্রিটিশ ব্যবসায়ী গিলকেসের সঙ্গে নিজের সম্পর্কের কথা। নারীদের টেনিসে শারাপোভা হলেন সেই বিরল খেলোয়াড়দের একজন, যিনি চারটি গ্র্যান্ড স্ল্যামই অন্তত একবার করে জিতেছেন। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জেতেন তিনি। এরপর ২০০৬ সালে ইউএস ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ এবং ২০১৪ সালে ফরাসি ওপেন জেতেন। সূত্র: ডেইলি মেইল অনলাইন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম