ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

পুতিনকে নিয়ে ম্যাখোঁ’র বক্তব্যে ক্ষুব্ধ ইউক্রেন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুন, ২০২২,  4:47 PM

news image

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ইউক্রেনে হামলা চালিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক ভুল’ করেছেন। ইউক্রেনে হামলার কারণে পুতিন বর্তমানে সারা বিশ্ব থেকে কার্যত ‘বিচ্ছিন্ন’। তবে ম্যাখোঁ এও বলেছেন, পুতিন ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ‘ঐতিহাসিক এবং মৌলিক’ ভুল করলেও রাশিয়াকে অপমান করা উচিত নয়। ম্যাখোঁর এ কথাকে ভালোভাবে নেয়নি ইউক্রেন। ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, রাশিয়াকে তার অবস্থানেই রাখা উচিত। এক টুইট বার্তায় দিমিত্রি কুলেবা বলেছেন, এ ধরনের প্রস্তাব কেবল ফ্রান্সকেই অপমান করবে’ এবং অন্যরাও একই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়াকে ইউক্রেনের কাছ থেকে ছাড় পাওয়া উচিত নয়। কারণ রাশিয়ার অভিযানকে আন্তর্জাতিকভাবে নৃশংস আগ্রাসন বলে নিন্দা জানানো হয়েছে। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম