ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পি কে হালদারের দুই সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৪,  7:56 PM

news image

ভারতে গ্রেপ্তার পি কে হালদারের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের তৎকালীন দুই পরিচালক বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জিকে আগামী ৪ জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৩ মে) হাইকোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৭ জন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে গত ৯ মে পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের শর্ত ছিল পাসপোর্ট আদালতে জমা দিতে হবে এবং অনুমতি ছাড়া তারা বিদেশ যেতে পারবেন না। পরবর্তীতে হাইকোর্টের দেওয়া ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। সেই আবেদনের প্রেক্ষিতে গত ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালত আসামিদের আগাম জামিন স্থগিত করেন। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। পরে এই আদেশ সংশোধন ও প্রত্যাহার চেয়ে আবেদন করে আসামিপক্ষ। এরই প্রেক্ষিতে আজ শুনানি শেষে আপিল বিভাগ আগামী ৪ জুনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালে তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম