ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পিঠের চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে সালিবা

#

স্পোর্টস ডেস্ক

২৩ জুলাই, ২০২৬,  4:53 PM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) চ্যাম্পিয়ন আর্সেনালের জন্য দুঃসংবাদ বয়ে এনেছেন ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা। পিঠের চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। তবে এখনই তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে খেলার সময় মারাত্মক পিঠের চোটে পড়েন এই ২৫ বছর বয়সী সেন্টার-ব্যাক। এর ফলে ইংল্যান্ডের বিপক্ষে দলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তিনি মাঠে নামতে পারেননি। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই পিঠের সমস্যায় ভুগছিলেন সালিবা। তবে ফ্রান্সের সেমিফাইনাল পর্যন্ত যাত্রায় মূল একাদশে ৪টি ম্যাচ খেলেন তিনি।

বুধবার আর্সেনালের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পুনর্বিবেচনার পর চিকিৎসকরা সালিবাকে অস্ত্রোপচার না করার পরামর্শ দিয়েছেন। তবে উইলিয়ামকে অবিলম্বে একটি পরিকল্পিত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকবেন।

গত মৌসুমে আর্সেনালের প্রিমিয়ার লিগ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পেছনে ৫০টি ম্যাচে অংশ নেওয়া সালিবার ভূমিকা ছিল অনবদ্য। আগামী ২২ আগস্ট কভেন্ট্রি সিটির বিপক্ষে লিগ শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে আর্সেনাল। যেখানে সালিবার অনুপস্থিতি দলটিকে বড় চিন্তায় ফেলবে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে স্পেন। ঐতিহাসিক এই জয়ের পর বিশ্বজয়ী দুই তারকা ফাবিয়ান রুইস এবং গাভি নিজেদের জন্মশহ্রে ফিরে এক অদ্ভুত ও ঐতিহ্যবাহী সংবর্ধনার মুখোমুখি হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম