ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

পিকআপের ধাক্কায় প্রাণ গেল সাইকেল মিস্ত্রির

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২৪,  5:25 PM

news image

সাতক্ষীরায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় ইসমাইল মোড়ল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত ইসমাইল মোড়ল সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকার নুরুল বক্স মোড়লের ছেলে। তিনি পেশায় একজন সাইকেল মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (১২ জুলাই) রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বাইগুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে দোকানের কাজ সেরে এশার নামাজ পড়তে যাচ্ছিলেন মিস্ত্রি ইসমাইল। রাস্তা পারাপারের সময় খুলনাগামী একটি মুরগি বহনকারী পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরায় নেওয়ার পথে মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার এএসআই মেহেদি হাসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম