ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পিএসজির শিরোপা উদযাপনে সহিংসতা, প্যারিসে আটক ৪৫

#

স্পোর্টস ডেস্ক

৩১ মে, ২০২৬,  5:20 PM

news image

হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস স্টেডিয়ামে তখন উৎসবের আমেজ। ফাইনালের মহারণে এক ঘণ্টারও বেশি সময় ধরে গ্যালারি কাঁপিয়ে গলা ফাটিয়েছেন আর্সেনালের সমর্থকরা। গানার্সদের সেই উল্লাস আর গ্যালারির লাল ঢেউকে মুহূর্তেই নিস্তব্ধ করে দেন পিএসজির উসমান দেম্বেলে। তার দুর্দান্ত গোলের পর মাঠ ও গ্যালারিতে সমানতালে চলেছে দুই দলের লাল-নীল ঢেউ আর তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ম্যাচ টাইব্রেকারে গড়ালে এবেরেচি এজে ও গ্যাব্রিয়েল মাগালেসের মিসে বুদাপেস্ট পেরিয়ে প্যারিসে বুনো উদযাপনে মেতে ওঠে পিএসজি ভক্ত-সমর্থকরা।

আনন্দের আতিশায্যে নিজেদের হারিয়ে ফেলেছিল প্যারিসের বাসিন্দারা। দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপন করতে গিয়ে সহিংস হয়ে ওঠে তারা। একটি দল ফ্রান্সের রাজধানীর এক পুলিশ স্টেশনে হামলা চালানোর চেষ্টা করে। প্যারিস পুলিশ চুপ করে থাকেনি, ৪৫ জনকে আটক করেছে তারা। আর্ক দে ট্রিওম্ফের কাছে শখানেক ভক্ত আতশবাজি জ্বালিয়ে ও গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন মিছিল করে। শ্যাম্প-এলিসিসে ২০ হাজারের মতো মানুষ জড়ো হলে পুলিশ ভিড় নিয়ন্ত্রণে কাজ করে।

প্যারিস পুলিশ জানিয়েছে, কয়েকটি ছোট গ্রুপ বিভিন্ন স্থানে গোলযোগ সৃষ্টি করেছে। কেউ কেউ দোকান ভাঙচুর করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। অষ্টম অ্যারনডিসেমেন্টের একটি স্থানে পুলিশ স্টেশনে হামলা চালানোর চেষ্টা করে একটি দল, তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। রাত ১০টা পর্যন্ত ৪৫ জনকে আট করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্যারিসকে ঘিরে থাকা মূল রিং রোড একদল লোক অবরোধ করে রেখেছিল, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। পুলিশ বলেছে, একটি বেকারি ও রেস্তোঁরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা আরও জানান, প্রায় হাজারখানেক মানুষ পিএসজি স্টেডিয়ামের কাছে একত্রিত হয়। তাদের তৈরি সাইকেলের ব্যারিকেড ভেঙে দেয় পুলিশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম