ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পিএসএল মাতাতে দেশ ছাড়লেন লিটন-রিশাদ

#

স্পোর্টস ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৫,  6:49 PM

news image

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল। পিএসএলের এবারের আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা ভিন্ন ভিন্ন দলের হয়ে মাঠ মাতাবেন।  এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল সোমবার সন্ধ্যায় রিশাদ হোসেন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আর মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিএসএল খেলতে পাকিস্তানের বিমান ধরেন টাইগার ওপেনার লিটন দাস।  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি শেয়ার করে বিষয়টি লিটন নিজেই জানিয়েছেন। দেশ ছাড়ার আগে নিজের জন্য ও দলের জন্য দোয়া এবং সাপোর্ট চেয়েছেন। আর দেশ ছাড়ার আগে পিএসএলে নিজ দল লাহোরকে শিরোপা জেতানোর প্রত্যয় শুনিয়েছেন রিশাদ। অন্যদিকে টাইগার পেসার নাহিদ রানা এখনই পাকিস্তানে যাচ্ছেন না। কারণ, পুরো আসরের জন্য নাহিদ রানাকে ছাড়েনি বিসিবি। সিলেট টেস্টের পরেই তার দল পেশোয়ার জালমি তাকে পাবে। উল্লেখ্য, টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন দেশের এই তিন তারকা ক্রিকেটার। বিসিবি ছাড়পত্র দেওয়ায় খুশি ক্রিকেটাররা। পিএসএলে খেলতে যাওয়ার কারণে লিটন দাসকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দেখা যাবে না। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম