ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পাহাড়তলীতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২৪,  6:54 PM

news image

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুইপক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।  তারা হলেন- আকবারশাহ থানার নুরিয়া মাদ্রাসার আশিক বড়ুয়ার ছেলে শান্ত বড়ুয়া (২৪) ও খুলশী থানার ঝাউতলার আরজু মিয়া কলোনির আমির হোসেনের ছেলে মো.জামাল (৩৫)। রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দু’জনকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে বাংলানিউজকে জানান চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক। গুলিবিদ্ধ মো.জামালকে হাসপাতালে নিয়ে আসা আল আমিন বলেন, জামাল ভাই ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে দু’পক্ষের সংঘর্ষে পড়ে গুলিবিদ্ধ হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মোহাম্মদ মঞ্জুর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোখলেছুর রহমান জানান, সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ ফুলকপি মার্কা ও নৌকার সমর্থিতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম