ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পাশের দেশের অস্ত্র কেএনএফের হাতে এসেছে: পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৪,  7:49 PM

news image

পাশের দেশের অস্ত্র কেএনএফের হাতে এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল তাদের অস্ত্র কেএনএফের হাতে এসেছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেন এলাকায় ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেএনএফে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এর আগে কেএনএফ প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেলা ১১টার দিকে হেলিকপ্টারযোগে বান্দরবানের রুমায় যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘এ দেশের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে, তারা তাদের মতো করে করবে। আমাদের যে কথা, কোনো জিনিসকেই আমরা চ্যালেঞ্জ ছাড়া যেতে দেব না। আমরা এর কোথায়, কীভাবে, কেন হলো সবগুলো খতিয়ে দেখব।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেখেছি, তাদের মূল উদ্দেশ্য ছিল বোধয় অর্থ সংগ্রহ করা, এখন পর্যন্ত আমরা যা মনে করছি। আমরা সবকিছুই দেখব, একটা পোশাকসহ, অস্ত্রসহ কেউ ঢুকবে, আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে এটাও কাম্য নয়, যা করার নিরাপত্তা বাহিনী এখন করবে। আমরা এ ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে যাবে। আমরা কোনোক্রমেই আইনশৃঙ্খলা ভঙ্গ করতে আর দেব না। মন্ত্রী বলেন, এই শান্তিপ্রিয় এলাকায়, এখানে নাকি শান্তির সুবাতাস সব সময় বইত, এখানে অশান্তি হোক এটা আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ এবং কারা এটা করেছে, কাদের সহযোগিতা ছিল, সবগুলো আমরা বের করব এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম