ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পার্বতীপুরে ভবন থেকে পড়ে মাদরাসা ছাত্র নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মে, ২০২৩,  7:06 PM

news image

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের খড়িবাড়ি গ্রামে মাদরাসার তিনতলা ভবন থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।বুধবার (২৪ মে) মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার আল-জামিয়াতুল আবরারিয়া দারুল উলুম কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের শাসালপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে মো. শাওন। তিনি আল-জামিয়াতুল আবরারিয়া দারুল উলুম কওমি মাদরাসায় নাজেরা বিভাগে অধ্যয়নরত ছিল।চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শাওন পড়াশোনা শেষ করে তিনতলায় খাবারের রুমে যাওয়ার আগে হাত ধোয়ার সময় পা পিছলে তিনতলা থেকে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাতে দুই ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বিষয়টি আলোচনা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম