ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পারস্য উপসাগরে আবারও তেলবাহী ট্যাংকার আটক করল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৫,  5:11 PM

news image

পারস্য উপসাগরে উত্তেজনার মধ্যেই আরও একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে। আইআরজিসি জানায়, অভিযানের মাধ্যমে প্রায় ৪০ লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী ট্যাংকারটি জব্দ করা হয়। তাদের দাবি, জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে পালানোর চেষ্টা করছিল। সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, আটক জাহাজটিতে ১৬ জন বিদেশি নাবিক ছিলেন। চোরাচালান প্রতিরোধ অভিযানের অংশ হিসেবেই ট্যাংকারটি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। পারস্য উপসাগরে আইআরজিসির প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস গোলামশাহি স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেন, একটি বড় জ্বালানি ট্যাংকারে সন্দেহজনক তৎপরতা নজরে আসার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তদন্তে জানা যায়, ট্যাংকারটি ছোট ছোট নৌযান থেকে ৪০ লাখ লিটারের বেশি চোরাই জ্বালানি সংগ্রহ করেছিল। এরপর সেগুলো পারস্য উপসাগরের বাইরে অপেক্ষমাণ বড় জাহাজে হস্তান্তরের পরিকল্পনা ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম