ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

পাম অয়েল রপ্তানিতে কর প্রত্যাহার করল ইন্দোনেশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২২,  10:46 PM

news image

সবধরনের পাম অয়েল পণ্য রপ্তানিতে কর প্রত্যাহার করল ইন্দোনেশিয়া। রপ্তানি বাড়াতে এবং অতিরিক্ত মজুদ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগামী ৩১ আগস্ট পর্যন্ত তা কার্যকর থাকবে।  গতকাল শনিবার (১৬ জুলাই) ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। তারা বলছেন, এ সিদ্ধান্তে সরকারের রাজস্ব আয় কমবে না। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া। দেশটির এ উদ্যোগে বিশ্বব্যাপী ভোজ্যতেলের দাম আরও সহনীয় হবে বলে আশা করা হচ্ছে। গত এপ্রিলের পর বিশ্বজুড়ে পাম অয়েলের মূল্য ৫০ শতাংশ কমেছে। বিগত ১ বছরের মধ্যে যা সর্বনিম্ন। গত ২৩ পর্যন্ত ৩ সপ্তাহ পাম অয়েল রপ্তানি নিষিদ্ধ করে ইন্দোনেশিয়া। অভ্যন্তরীণ বাজারে রান্নার তেলের দর নিয়ন্ত্রণে এ নিষেধাজ্ঞা আরোপ করে তারা। এতে দেশটিতে ব্যাপক পরিমাণে পণ্যটির মজুদ বেড়ে যায়। বালিতে জি২০ সম্মেলনের এক ফাঁকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক নীতি সংস্থার প্রধান ফেব্রিও কাসারিবু সাংবাদিকদের বলেন, এ কর তুলে নেয়ায় ইন্দোনেশিয়ার পাম অয়েল রপ্তানি বৃদ্ধি পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম