ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

পাবনায় ট্রাকচাপায় ২ কৃষক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২২,  9:08 PM

news image

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টার দিকে উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পাটগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার খিদির গ্রামের জিয়া (৪০) ও মুন্নাফ (৫০)। জানা গেছে, মঙ্গলবার সকালে খিদির গ্রাম থেকে একটি করিমনযোগে কয়েকজন কৃষক পেঁয়াজ নিয়ে বেড়া হাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে বিপরীত দিক থেকে বগুড়া অভিমুখে একটি ট্রাক করিমনকে চাপা দেয়। এ সময় করিমনযাত্রী কৃষকরা আহত হন। পরে আহত তিনজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তবে ঘটনাস্থলে কেউ মারা যাননি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম