ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

#

২৩ ডিসেম্বর, ২০২৪,  6:03 PM

news image

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্ক নিয়ে আমরা নতুন করে ভাবছি৷ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। এ অবস্থায় চটের ব্যাগকে আমরা পলিথিনের ব্যাগের বিকল্প ভাবতে পারি। এ সময় পরিবেশ উপদেষ্টা ঢাকায় ২৫টি খাল শনাক্ত করা হয়েছে বলেও জানান। প্রসঙ্গত, পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক রক্ষার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছেন পরিবেশপ্রেমীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম