ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

পানির দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ওয়াসার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  9:58 PM

news image

সরকারের কাছে পানির দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির এমডি তাকসিম এ খান। তিনি বলেন, ভর্তুকি কমানো লক্ষে এই প্রস্তাব করা হয়েছে। কারণ আবাসিক পর্যায় ১ হাজার লিটার পানি ১৫ টাকায় বিক্রি হলেও উৎপাদন খরচ হয় ২৫ টাকা। এসময় তিনি আরো বলেন, আমাদের প্রস্তাব ২০ শতাংশ, সরকার যদি আরো বাড়াতে চায় তাহলে আমাদের আপত্তি নেই। আর সরকার যদি ভর্তুকি দেয় তাহলে ওয়াসা পানির দাম বাড়াবে না। এখন সিদ্ধান্ত সরকারের। এ ছাড়া বাণিজ্যিক সংযোগের জন্য ১ হাজার লিটার পানি কিনতে ব্যয় করতে হয় ৪২ টাকা। ওয়াসার প্রস্তাব অনুযায়ী, ২০ শতাংশ দাম বাড়লে ১ হাজার লিটার পানি কিনতে ব্যয় করতে হবে ৫০ টাকা ৪০ পয়সা। পানির দাম ৫ শতাংশ বাড়াতে ওয়াসাকে সরকারের অনুমতি নিতে হয় না। ৫ শতাংশ মূল্যবৃদ্ধি পর্যাপ্ত নয় জানিয়ে ওয়াসার এমডি জানান, তারা ভর্তুকি শতভাগ কমাতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। অবশ্য সংস্থাটি ২০ শতাংশের বেশি মূল্যবৃদ্ধি চান। কবে থেকে পানির দাম বাড়ানো হতে পারে সেটি না জানালেও চলতি বছরেই বাড়তি দামে নাগরিকদের পানি কিনতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির এমডি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম