ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পানির অপচয় বন্ধ করতে হবে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৩,  10:22 PM

news image

সবাইকে পানির অপচয় বন্ধ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পানি ব্যবহারে অনেকে সচেতন না। পানি ব্যবহারে মানুষ যেন মিতব্যয়ী হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ওয়াসার পানির উৎপাদন খরচের একটা সমন্বয় করতে বলেছেন। তিনি সবাইকে পানির অপচয় বন্ধ করতে বলেছেন। অনেকে পানির ট্যাপ ছেড়ে রাখেন, সেটা যেন না হয় সে বিষয়ে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ট্যাক্সসংক্রান্ত মামলা পড়ে আছে, এটাকে আইন অনুযায়ী ফয়সালা করতে হবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন খাতে ১ বিলিয়ন ডলার পাওয়া যাবে। ডেল্টা প্ল্যানের সঙ্গে সমন্বয় করে প্রকল্প নিতে হবে। সুন্দরবন গুরুত্ব পাবে। জলাভূমি অঞ্চলে সড়ক সংস্কার করতে হবে। পানির চাপ বাড়লে অধিক কালভার্ট ও ব্রিজ বানাতে হবে। সেতু বানালে উচ্চতা খেয়াল করে ভালোভাবে নকশা তৈরি করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম