ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

পাঠ্যবইয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় এমন কনটেন্ট রাখা যাবে না

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২২,  9:55 PM

news image

নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় এমন কনটেন্ট রাখা যাবে না, সেই সঙ্গে জেন্ডার সমতাও রক্ষা করতে হবে। লেখকদের এমন নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্মেলন কক্ষে নতুন শিক্ষাক্রমের ওপর প্রণীত পাঠ্যবইয়ের পরিমার্জন ও উন্নয়ন কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘নারী বিদ্বেষ ছড়ানো যাবে না, পাঠ্যবইয়ের কনটেন্টে জেন্ডার সমতা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে। ছবির ক্ষেত্রেও ইনক্লুসিভ হতে হবে, যাতে বিতর্কের সৃষ্টি না হয়। যেসব ছবি দেওয়া খুব প্রয়োজন সেসব ছবি ব্যবহার করতে হবে। কথা যত সহজে বলা যায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।‘ অনুষ্ঠানে পাঠ্যবই লেখক, এনসিটিবির কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম