ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পাট খাতে অবদান রাখায় পুরস্কার পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৪,  6:05 PM

news image

পাট খাতে বিশেষ অবদান রাখায় এ বছর ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে সম্মাননা তুলি দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়। পাটখেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

১১টি ক্যাটাগরি হলো-

১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/ বিজ্ঞানী/ উদ্ভাবক

২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি

৩. সেরা পাট উৎপাদনকারী চাষি

৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল

৫.পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান

৬.পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল

৭.পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান

৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল

৯. বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান

১০.বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং

১১. বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম